ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৫:১৫:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

রাজধানীতে যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ 

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য শনিবার (৪ ফেব্রুয়ারি) একাধিক এলাকায় গ্যাস থাকবে না। এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত মোট নয় ঘণ্টা মিরপুর-১৩ এবং কচুক্ষেত এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি টাই-ইন কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর-১৩ এবং কচুক্ষেত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, একই সময় আশেপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে।